BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০০
আজকের সর্বশেষ সবখবর

জকিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃ.ত্যু


সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। জকিগঞ্জ- সিলেট সড়কের শাহবাগ মহিদপুর ব্রীজে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী থাকলেও বেচেঁ গেছেন একজন।

নিহতদের পরিচয় মেহেদি হাসান(২৫) পিতা, হোসেন ও রাহাত হাসান রাহাত (২০) পিতা, শহীদ আহমেদ উভয় সুতারগ্রাম কানাইঘাট থানায় বাসিন্দা। দুইজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। আজ শুক্রবার বিকেল অনুমান পৌনে পাঁচটায় এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে থাকা উপরোক্ত বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান কমরু। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।