BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১০
আজকের সর্বশেষ সবখবর

অভিনব কায়দায় মোটর সাইকেলে মাদক বহন, আটক ৪


সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ২৯৩ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মাদক পরিবহনে ব্যবহৃত ০৩টি স্কুটি জব্দ।

গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৮,৭৯,০০০/- (আট লক্ষ ঊনআশি হাজার) টাকা মূল্য মানের ২৯৩ (দুইশত তিরানব্বই) বোতল ফেনসিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বালিয়াকান্দি থানার সদাই শীবপুর গ্রামের মৃত আলী শেখ ছেলে মোঃ লুৎফর রহমান (৩২), জীবননগর থানার সেনেরহুদা গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মোঃ নাগর হোসেন (৩২), দামুড়হুদা থানার জয়রামপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন এর ছেলে মোঃ আমির হোসেন (৩৫) ও পাংশা থানার বূরকুলিয়া গ্রামের মোঃ মোনছের প্রামানিক মোঃ ইয়াছিন আলী (৩৫)।

এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ৩ টি স্কুটি জব্দ এবং ৮টি মোবাইল ফোন ও নগদ- ৯,৫৪৭/- (নয় হাজার পাঁচশত সাতচল্লিশ) টাকা উদ্ধার করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।