BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে ভারতীয় গরু মহিষ জব্দ, আটক ৪


সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ১৫টি মহিষ ও ১৮টি ছোট-বড় গরুসহ ৩৭ বস্তা চিনি জব্ধ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযাগে ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের নিজপাট গৌরিসংকর-যশপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মহিষ-গরু ও চিনি জব্ধ করা হয়।

সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন’র দিক-নিদের্শনায় জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)’র নেতৃত্বে অফিসার (তদন্ত) আব্দুর রব সহ পুলিশের একটি ফোর্স পৃথক অভিযান পরিচালনা করেন।

ভারতীয় চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকায় অভিযাগে উপজেলার খারুবিল গ্রামের ফজর আলীর পুত্র মো: ইব্রাহিম আলী (২২), শাহ আলম মিয়ার পুত্র মো: ইয়াছিন আহমদ (২৩) এবং গৌরিসংকর গ্রামের সরাফত আলীর পুত্র সোহেল আহমদ (৩৫), ঘিলাতৈল গ্রামের সিরাজ আহমদের পুত্র এখলাছ আহমদ (২২)-কে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ভারতীয় আটক এসব মহিষ-গরু চিনি সহ আনুমানিক বাজার মুল্য ১৪ লক্ষ ১০ হাজার টাকা হবে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা ভোর রাতে উপজেলা সদরের গৌরিসংকর-যশপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেছি। তিনি জানান, জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশ সহ আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধ নিয়ন্ত্রনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অবৈধ ভাবে ভারতীয় গরু-মহিষ চিনি সহ নানা পন্য আসা বন্ধ করতে এবং এই ব্যবসার সাথে জড়িত চোরাকারবারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, সীমান্ত চোরাচালান ব্যবসা বন্ধ ও প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী’র পাশাপাশি সমাজের সচেতন মহলের সহযোগিতা করা প্রয়োজন। চোরাচালান ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ-কে সহযোগিতা করার আহবান জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।