BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৬
আজকের সর্বশেষ সবখবর

মামলার সাক্ষ্য দিতে গিয়ে মধ্যনগর থানার পুলিশ কর্মকর্তার মৃত্যু


সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সুনামগঞ্জের মধ্যনগর থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন ভূঁইয়া (৪৩) মামলার সাক্ষ্য দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরের দিন মারা গেছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মধ্যনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ১২ ও ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সাক্ষ্য থাকায় তিনি ১১ সেপ্টেম্বর বিকেলে থানা থেকে ছুটি নিয়ে হবিগঞ্জে যান। পরদিন গতকাল ১২ সেপ্টেম্বর হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান শেষে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়া হয়। আজ বুধবার সকালে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় পৌঁছলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কমলাবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, ‘ইসমাইল হোসেন অত্যন্ত মেধাবী পুলিশ কর্মকর্তা ছিলেন। ৬ মে মধ্যনগর থানায় যোগদান করেন। তার অকাল মৃত্যুতে আমরা থানা পরিবার গভীর শোকাহত।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।