BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নদী থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার


সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সিলেটের ওসমানীনগরে বুড়ি বরাক নদী থেকে অজ্ঞাত একটি নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে নদীতে ভাসমান অবস্থায় নবজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, বুধবার সকলে বুড়ি বরাক নদী ভাসমান অবস্থায় একটি নবজাত শিশুর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় নবজাতক শিশুর লাশটি উদ্ধার করে। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নবজাতকের লাশ প্রেরণ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুদুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ নদী থেকে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে। মরদেহটি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।