BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে ২৯৭ ভারতীয় মোবাইল ফোন সেট আটক


সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে একটি প্রাইভেট গাড়ি প্রবক্সসহ ভারতীয় ২৯৭ পিস মোবাইল ফোন আটক করা হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদ পেয়ে সিলেট তামাবিল জাফলং সড়কে বিভিন্ন প্রাইভেট যানবাহন তল্লাসি করে কাটাগাং নামক স্থানে তামাবিল হাইওয়ে পুলিশের সহযোগিতায় একটি প্রাইভেট গাড়ি (সিলেট-খ ১১-০২৯৬) আটক করে থানায় নিয়ে আসে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মার নেতৃত্বে অভিযানে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) ও অফিসার (তদন্ত) মো: আব্দুর রব সহ পুলিশের একটি টিম অভিযানে অংশ গ্রহন করেন। থানায় আটক করে নিয়ে আসা প্রাইভেট গাড়ি তল্লাসি করে গাড়ি থেকে ৪টি ক্যাটুনে ম্যাড়ানো ২৯৭ পিস ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মোবাইল সেট উদ্বার করা হয়। এসময় প্রাইভেট গাড়ির চালক নলজুড়ী এলাকার বাসিন্দা ইউসুফ আলী-কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে আটক ভারতীয় মোবাইল সেটের বাজার মূল্য আনুমানিক ৪৫ লক্ষ টাকা হবে। এই ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মা বলেন,আমরা গোপন সংবাদ পেয়ে সকালে সিলেট তামাবিল সড়কে হাইওয়ে পুলিশ সহযোগিতায় অভিযান পরিচালনা করি। এসময় একটি প্রাইভট গাড়ি তল্লাসি করে ভারতীয় অবৈধ পন্য থাকায় গাড়ি আটক করে থানায় নিয়ে আসি। গাড়ি’টি তল্লাসি করে ভারতীয় ২৯৭ পিস মোবাইল ফোন সেট জব্ধ করা হয়।তিনি জানান, জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সীমান্ত চোরাচালান ব্যবসা বন্ধ ও প্রতিরোধে জৈন্তাপুর পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী’র অভিযান অব্যাহত রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।