BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত


আগস্ট ৩০, ২০২৩ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট : আজ বুধবার (৩০ আগস্ট) সকাল ৮.৩০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল প্যারেড পরিদর্শন করেন।কিট প্যারেড পরিদর্শনকালে তিনি চাহিদা অনুযায়ী পুলিশ অফিসার ও ফোর্সদের পোশাক পরিচ্ছদ ও অন্যান্য মালামাল ঠিকমত পাচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নেন। পুলিশ অফিসার ও ফোর্সের প্রাপ্যতা অনুযায়ী নতুন মালামাল সমূহ সরবরাহ করে সঠিক ভাবে কিট বহি রক্ষণাবেক্ষন করার জন্য আরআই পুলিশ লাইন্স, সিলেট ও ওসি সি-স্টোর-কে নির্দেশনা প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।