BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৪
আজকের সর্বশেষ সবখবর

চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৫ লেখক


আগস্ট ১, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রথমবারের মতো ৫ জন লেখক পাচ্ছেন ‘চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার-২০২৩’। তারা হলেন- কবিতায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাসাহিত্যে আকিমুন রহমান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, প্রবন্ধে সরকার আব্দুল মান্নান, এবং গবেষণায় ড. সালিম সাবরিন।

আগামী ৬ অক্টোবর পুরস্কারপ্রাপ্ত ৫ জনের হাতে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহে তা প্রদান করা হবে। চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার হিসেবে থাকছে ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ এবং উত্তরীয়।

চন্দ্রাবতী পত্রিকার সম্পাদক অহনা নাসরিন জানান, ‘আজ ‘চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার-২০২৩’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।’

উল্লেখ, ২০২৩ সালের ৮ মার্চ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর নামে আনুষ্ঠানিকভাবে সাহিত্যের ছোট কাগজ ‘চন্দ্রাবতী’র পথচলা শুরু। চতুর্মাসিক ছোটকাগজ ‘চন্দ্রাবতী’ প্রকাশিত হবে চারমাস অন্তর-অন্তর। এর পাশাপাশি প্রতি বছর অক্টোবর মাসের ৬ তারিখ সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হবে ‘চন্দ্রাবতী সাহিত্য পুরস্কার’।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।