BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৯
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে গাঁজাসহ যুবক গ্রেফতার


জুলাই ২৯, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় ২৬ কেজি গাঁজা সহ ইসমাইল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসমাইল বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের আব্দুল গনির পুত্র। শনিবার ২৯ জুলাই বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

এরআগে শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক এর নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট পৌরশহরের ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে সিনজিযোগে গাঁজা পাচারকালে গ্রেপ্তার করেন । শনিবার সকালে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা রুজু করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ইসমাইল চুনারুঘাট ভারত সীমান্ত এলাকা থেকে মাদক ক্রয় করে তার নিজ উপজেলা বাহুবলের মিরপুরে বিক্রিয়ের উদ্দেশ্যে রওয়ানা হলে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় সে। এধরণের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।