BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৭
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে হজে এসে আরও ৬ বাংলাদেশির মৃত্যু


জুলাই ২৩, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

খলিল চৌধুরী, সৌদি আরব থেকে : সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে বাড়ি ফেরা হলো না ৬ বাংলাদেশির। গতকাল শনিবার ও আজ রোববার দেশটির মক্কায় ও মদিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

মারা যাওয়া হাজিরা হলেন, ঢাকা জেলার মতিউর রহমান (৫৯), কিশোরগঞ্জের মো. রায়াস উদ্দিন (৮৬), পঞ্চগড়ের মো. মোশাররফ হোসেন (৬৫), পাবনার মো. শহিদুল ইসলাম (৭০), সিরাজগঞ্জের মো. আবদুস সামাদ আকন্দ (৭৮) এবং নোয়াখালির মো. মোখলেছুর রহমান (৬৮)।

চলতি বছরের হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে মক্কায় ৮৯ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, মুজদালিফায় ১ জন ও আরাফায় ২ জন মারা গেছেন। এদেরমধ্যে ৯১ জন পুরুষ ও ২৫ জন নারী হাজিসহ সর্বমোট ১১৪ জনের মৃত্যু হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।