BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৭
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ, কমিটি গঠন কার্যক্রম স্থগিত


জুন ২৪, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সংগঠনের শৃংঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক ও সদস্য সচিব নুরুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

শনিবার (২৩ জুন) রাতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মিফতাহুল কবির ও সদস্য সচিব শাকিল মোর্শেদ এক সাক্ষরিত পত্রে তাদেরকে চিঠি দিয়ে ২ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক ও সদস্য সচিব নুরুল আমিনের বিরুদ্ধে সংগঠনের শৃংঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে কেন সংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না। আগামী ২ দিনের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক ও সদস্য সচিব বরাবরে লিখিত ভাবে জবাব দেওয় জন্য নির্দেশ প্রদান করা হল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক দল দক্ষিণ সুরমা উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন কমিটি গঠন কার্যক্রম স্থগিত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।