BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩২
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে অজগর সাপ পিটিয়ে মারল এলাকাবাসী


জুন ১৩, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় একটি অজগর সাপ পিটিয়ে মারল এলাকার কয়েকজন যুবক। আর সাপটি মেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভিডিও ছেড়েছে স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার(১৩ জুন)সকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রাম সংলগ্ন এলাকায় এমন পৈশাচিক কান্ড ঘটে।

১ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে সাপটি কে মেরে হাতে নিয়ে দেখাচ্ছে এক যুবক,পাশে দায়িত্ব আছে উৎসুক নানান বয়সের মানুষ। অজগর সাপটি নম্বায় প্রায় ৪ফুট থেকে সাড়ে ৪ হবে।

উপজেলার সচেতন মহল বলছেন,সাপটিকে না মেরে বন বিভাগের কাছে অথবা প্রশাসনের কাছে হস্তান্তর না করে এভাবে বন্য প্রাণীকে (অজগর সাপ) বীরদর্পে মেরে ফেলা সঠিক হয়নি।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন মেঘালয় পাহাড় ঘেষা। আর পাহাড় থেকে বয়ে আসা একাধিক ছড়া এসে নেমেছে হাওরে। এই সব ছড়া দিয়ে প্রায়ই অজগরসহ বিভিন্ন বন্য প্রানী আসে। এর আগেও এসেছিল। এসব বন্য প্রানী দেখে ভয়ে মানুষ মেরে ফেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান,অ জগর সাপ মেরে ফেলেছে মানুষজন এ বিষয়ে কেউ আমাকে জানায়নি খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।