BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০২
আজকের সর্বশেষ সবখবর

বিচ্ছেদের খবরের মধ্যেই একসঙ্গে রাজ-পরী


জুন ১১, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:: সম্প্রতি অভিনেতা শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হয়েছে। এরপর থেকেই চলছিল রাজ-পরীর তিক্ত সম্পর্ক। শুধু তাই নয়, সংবাদমাধ্যমে দুজনের বক্তব্যে উঠেছে এসেছে তাদের ‘ডিভোর্স’এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এর মধ্যেই তাদের ছেলে রাজ্যের ১০ মাস পূর্ণ হওয়া উপলক্ষে ফের একসঙ্গে হয়েছেন রাজ-পরী।

রোববার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমণি।

সেখানেই ছেলের কেক কাটার মুহূর্তে পাশাপাশি হাস্যোজ্জ্বল ভাবে দেখা মিলল এই তারকা দম্পতির। ভিডিওটি পোস্ট করে পরীমণি লেখেন, আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ।শুভ দশমাস বাপজান। মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল! ব্যস এতটুকুই। সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমোজি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।