BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু


মে ১৮, ২০২৩ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::সৌদি আরবের রিয়াদের আল কাছিম হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় শাহ আলম মিলন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম মিলন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত. জাকির হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২০১৬ সালে কাজের সন্ধানে সৌদি আরবে যান তিনি। বুধবার সৌদি আরবে রিয়াদের আল কাছিম হাইওয়েতে দুর্ঘটনায় শিকার হন। এর পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত মিলনের স্বজন শওকত করিম জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার সৌদি আরবে শাহ আলম মিলনের জানাযা শেষে সেখানেই তাকে দাফন সম্পন্ন করা হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহ আলম মিলন তার পরিবারের একমাত্র পুত্র সন্তান। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরে তার পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিতে হারিয়ে পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে গেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।