BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে কারিগরি চাকরির মেলা শনিবারে


মে ১৬, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট:: দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষায় দক্ষ জনবল তৈরিতে কাজ করা শিক্ষা প্রতিষ্ঠান সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্কিলস ২১ প্রোজেক্ট এর সহায়তায় আগামী ২০ মে (শনিবার) কারিগরি শিক্ষায় দক্ষ চাকরি প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে ‘কারিগরি চাকরির মেলা’। সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেম্পাসে এই মেলার আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থী/চাকরিপ্রার্থীদের চাকরি প্রদানের লক্ষে এই মেলায় দেশের বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান উপস্থিত থাকবে।

দিনব্যাপী এই আয়োজনে অনলাইনে আবেদন করা চাকরীপ্রার্থীদের মধ্য থেকে বাছাইকৃতদের ইন্টারভিউ নেওয়া হবে এবং যোগ্য প্রার্থীদের শূন্য পদে চাকরিতে নিয়োগ দেওয়া হবে।  অনলাইনে আবেদন করা যাবে ১৮ মে, ২০২৩ (রাত ১২ টার মধ্যে)।

এই চাকরির মেলায় জবপ্লেসমেন্ট পার্টনার হিসেবে আছে জার্নিমেকারজবস। চাকরিপ্রার্থীরা জার্নিমেকার জবস এর ওয়েবসাইট http://www.journeymakerjobs.com
ভিজিট করে চাকরিতে আবেদন করতে পারবে।  আবেদন করার জন্যে জার্নিমেকার জবসে প্রার্থীদের একটি জবসিকার অ্যাকাউন্ট থাকতে হবে। জব ফেয়ারে সিলেটের যে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী/চাকরিপ্রার্থীদের অংশগ্রহণ করতে পারবেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।