BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৯
আজকের সর্বশেষ সবখবর

এবার প্রেমের টানে বাংলাদেশে তাইওয়ানের তরুণী


নভেম্বর ২৫, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ প্রেমের টানে বাবা-মা ও ভাইকে নিয়ে শরীয়তপুরে আসেন তাইওয়ানের লিইউ হুই (৩১)। শরীয়তপুরের যুবক রমজান ছৈয়ালের (৩৪) প্রেমে পড়ে বাংলাদেশে আসেন এই তরুণী। বৃহস্পতিবার তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

বুধবার ২৩ (নভেম্বর) গায়েহলুদের পর বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে তাদের বিয়ে সম্পন্ন হয়। তাইওয়ানের তরুণী লিইউ হুইয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিনা ছৈয়াল।

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ৮ নম্বর পশ্চিম লোনশিং গ্রামের মৃত জামাল উদ্দিন ছৈয়ালের ছেলে রমজান ছৈয়াল (৩৪)।

নিনা তার বাবা-মা ও ভাইকে নিয়ে সোমবার (২১ নভেম্বর) বাংলাদেশে আসেন। ওই দিনই ঢাকার আদালতে আইনজীবীর মাধ্যমে বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মগ্রহণ করেন নিনা। পরদিন তারা শরীয়তপুরে রমজানের বাড়িতে আসেন।

রমজান মাধ্যমিক পাশ করে ছয় বছর আগে মালদ্বীপ যান। সেখানে তিনি ও নিনা একটি কোম্পানিতে কাজ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

দুই বছর আগে রমজান বাংলাদেশে চলে আসেন ও নিনা তাইওয়ান ফিরে যান। তবে তাদের মধ্যে ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ ছিল। পরে দুবাইয়ে চাকরি হয় নিনার। সেই সুবাদে নিনার টানে রমজানও দুবাই চলে যান।

নববধূ নিনা ছৈয়াল বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি। রমজানকেও ভালোবাসি। তার সঙ্গে বিয়ে হওয়ায় আমি খুবই খুশি।

রমজানের ভাতিজি নিশি আক্তার বলেন, ভাষাগত কিছু সমস্যা থাকলেও কাকি সবকিছুতেই মানিয়ে নিচ্ছেন। বাঙালি পোশাকও পরছেন।

নড়িয়া পৌরসভার কমিশনার জাফর শেখ বলেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের আতিথেয়তায় তারা মুগ্ধ। এই দম্পতি যেন সুখী হয় সেই দোয়াই করি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।