BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩২
আজকের সর্বশেষ সবখবর

মিসফাক আহমদ মিশু স্মরণে “হৃদয়ে বহমান” অনুষ্ঠান শুক্রবার শহীদ মিনারে


নভেম্বর ২৩, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সংগঠক, নন্দিত মডেল, ক্রীড়া সংগঠক, রাজনীতিবীদ, মানবিক সমাজকর্মী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিসফাক আহমদ চৌধুরী মিশুর আকস্মিক প্রয়াণে সিলেটের সকল নাট্য ও সংস্কৃতিক কর্মীদের সহযোগিতায় সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত “হৃদয়ে বহমান” স্মরণ অনুষ্ঠান আগামী (২৫ নভেম্বর) শুক্রবার বিকাল ৪টা ১মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি (ভারপ্রাপ্ত) উজ্জ্বল দাস ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মিসফাক আহমদ মিশুর সকল শুভাকাঙ্খী, শুভানুধ্যায়িদের উপস্থিত থাকার জন্য বিনম্র আমন্ত্রণ জানিয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।