BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৪
আজকের সর্বশেষ সবখবর

চোটের ছোবলে বিশ্বকাপ স্বপ্ন ভাঙল যাদের


নভেম্বর ২০, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : ‘স্বপ্ন’ কখনো কখনো এক নিমিষেই শেষ হয়ে যায়। এর জ্বলন্ত উদাহরণ করিম বেনজিমা। ২০১৪ সালের পর আরো একবার বিশ্বকাপের মঞ্চ মাতানোর অপেক্ষায় ছিলেন ফরাসি এই স্ট্রাইকার কিন্তু কাতারে এই মহাযজ্ঞের পর্দা উঠার কয়েক ঘণ্টা আগে খবর এলো বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি। চোটে পড়ায় বৈশ্বিক এই আসর থেকে ছিটকে পড়েছেন করিম বেনজিমা।

বেনজিমা ছাড়াও পল পগবা, এনগোলো কন্তে, প্রেসনেল কিমপেম্বে, এনকুনকুও চোটে পড়ে ফ্রান্স স্কোয়াড থেকে ছিটকে গেছেন। সেনেগালের সেরা তারকা সাদিও মানে, ইংল্যান্ডের রিচ রেজমস ও বেন চিলওয়েল, পর্তুগালের দিয়েগো জোতা, আর্জেন্টিনার লো সেলোকেও এই চোটের ছোবলে পড়তে হয়েছে।

কাতার বিশ্বকাপের আগে সবচেয়ে আলোচিত বিষয় ছিল খেলোয়াড়দের ইনজুরির শঙ্কা। ক্লাব ফুটবলের ঠাঁসা সূচির কারণে চোটে পড়ার শঙ্কা প্রবলভাবে বেড়ে যায়। ইতোমধ্যে চোটে পড়ে বেশ কয়েকজন তারকা ফুটবলারের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আজ রাতে কাতারে পর্দা উঠছে ২২তম বিশ্বকাপ। চোটের ছোবলে পড়ে যারা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তাদের নিয়েই এই আয়োজন।

এনগোলো কন্তে: মৌসুমের শুরুতেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ফরাসি মিডফিল্ডার কন্তে। পুনর্বাসন প্রক্রিয়ার পর মাঠে ফিরলে আবারো চোট পান চেলসির এই খেলোয়াড়। এতে ছিটকে যান কাতার বিশ্বকাপ থেকে। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করতে বড় অবদান রেখেছিলেন কন্তে।

পল পগবা: গত সেপ্টেম্বরে অস্ত্রোপচার করান ফ্রান্সের এই মিডফিল্ডার। পুনর্বাসন শেষে অনুশীলনেও ফিরেছিলেন কিন্তু শেষ পর্যন্ত নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে পারেননি ২০১৮ বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড়। কন্তের পর পগবার ছিটকে যাওয়া ফ্রান্সের মধ্যমাঠে শক্তি কমিয়েছে।

করিম বেনজিমা: কাতার বিশ্বকাপের পর্দা উঠার কয়েক ঘণ্টা আগে ছিটকে যান ফরাসি এই স্ট্রাইকার। পেশির চোটে পড়ে কোনো ম্যাচ না খেলেই ফিরে যেতে হচ্ছে ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে। ক্যারিয়ারে দ্বিতীয় বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন বেনজিমা কিন্তু সেই স্বপ্ন নিমিষেই শেষ হয়ে যায়। বেনজিমার না পাওয়া ফ্রান্সের দুশ্চিন্তার বড় কারণ হতে পারে।

সাদিও মানে: সেনেগালের স্বপ্নসারথি। যাকে নিয়ে আশায় বুক বেধেছিল আফ্রিকার দেশটি। কিন্তু সেই সাদিও মানেকেই পাচ্ছে না বিশ্বকাপ অভিযানে। বায়ার্ন মিউনিখের জার্সিতে খেলতে নেমে হাঁটুতে চোট পান মানে। তবু তাকে বিশ্বকাপ স্ক%E

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।