BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের জৈন্তাপুরে সাড়ে ৮ লক্ষ ভারতীয় রুপিসহ আটক স্বামী-স্ত্রী


আগস্ট ৩০, ২০২২ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক: সিলেটের জৈন্তাপুর থেকে ভারতীয় রুপিসহ স্বামী-স্ত্রী দুই জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ আগস্ট) জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ী গ্রামের কালা মিয়ার বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে জৈন্তাপুর থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৮ লক্ষ ৫২ হাজার ৯০ ভারতীয় রুপি, ১ লক্ষ ৬১ হাজার ৭৭০ টাকা ও ৩০টি চেক বই উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, নরসিংদী জেলার রায়পুরা থানার দক্ষিণ মির্জানগর গ্রামের চান মিয়ার পুত্র আলী আহমদ (৩২) ও তার স্ত্রী সবিকুন নাহার (৩২) ।

পুলিশ জানায়, আটক আলী আহমদ জৈন্তাপুর উপজেলার কমলাবাড়ী গ্রামে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় মুদ্রার ব্যবসা চালিয়ে আসছে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি চক্র ভারতীয় রুপির বানিজ্য করে আসছে জানতে পেরে পুলিশ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় রুপি এবং বাংলাদেশী টাকাসহ তাদেরকে আটক করি। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।