বিডি সিলেট ডেস্ক:: সিলেট মহানগরী মজুমদারি কোনাপাড়ার বাসিন্দা,সিলেট জেলা ছাত্রদলের সাবেক স্কুল বিষয় সম্পাদক, নবগঠিত ৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুর্শেদ আর নেই। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন “।
শুক্রবার দিবাগত রাত ১ ঘটিকার সময় বুকে ব্যথা অনুভব করলে দ্রুত সিলেটের বেসরকারি মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৩২ বছর) মরহুম মোর্শেদ এর পিতা সুনামগঞ্জ বাস মালিক গ্রুপের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল মন্নান আমেরিকা থেকে দেশে আসার পর মরহুমের জানাজা সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তার পরিবার।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
