তাহমীদ ইশাদ রিপন,বড়লেখা প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখা কমিটির আত্মপ্রকাশ হয়েছে।
‘হে বিশ্ববাসী শান্তিতে পৃথিবীতে বাঁচতে দাও’ এ শ্লোগানকে সামনে রেখে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক নাজমুন নাহারের স্বাক্ষরিত স্মারকে আগামী ১ বছরের জন্য ইকবাল হোসাইন সভাপতি, ইমদাদুল হক ইমন সাধারণ সম্পাদক ও নাসির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট বড়লেখা উপজেলা শাখা কমিটির সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও কমিটিতে যারা রয়েছেন যথাক্রমে সহ-সভাপতি কামরুজ্জামান রাসেল, আব্দুল আজিজ, মিলন কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ লুতফুর রহমান, শাওন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খন্দকার শাফি, ইসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুরাদ আহমদ, অর্থ সম্পাদক সোহেল আহমেদ, প্রচার সম্পাদক জাহিদুল হক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুমিনুল খালেদ, ক্রীড়া সম্পাদক হিফজুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক যিশু রঞ্জন দাশ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল হাসান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহেরুন্নিসা বিনতে আব্দুল হাকিম , সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মাদ জাফর আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, স্বস্থ্য বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ তাপাদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদ আলম তুহিন, সিনিয়র সদস্য রিপন আহমদ, সদস্য রাসেল আহমদ, জাবেদ আহমদ, মোস্তফা উদ্দিন বাদল, মিনহাজ উদ্দিন।
