BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

রোটারিয়ানরা আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন: এলিম চৌধুরী


জুলাই ৩০, ২০২২ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেছেন, রোটারিয়ানরা আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। বিশ্বজুড়ে রোটারিয়ানরা মানব সেবায় নানামুখী কাজ করছেন। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সেবা, শিক্ষা বৃত্তি প্রদানসহ নানামুখী সেবামূলক কার্যক্রমে রোটারিয়ানরা সুদীর্ঘ কাল থেকে অবদান রেখে চলেছে। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল বন্যা শুরু হওয়ার পর থেকে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছে তারা। যা অত্যন্ত প্রসংশনীয়। রোটারিয়ানরা নিজেদের উপার্জনকৃত টাকা দিয়ে বিভিন্ন ধরনের সহযোগীতা করে অসহায় মানুষের মুখে হাসি ফুটাচ্ছে। দুস্থ ও মানবতার সেবায় রোটারিয়ানরা সব সময় এগিয়ে এসেছে। ভবিষ্যতেও মানুষের পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার দুপুর ১টায় গোলাপগঞ্জ উপজেলার আমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রোটারি ক্লাব অব সিলেট সেন্টালের উদ্যোগে বন্যকবলিত ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ক্লাব প্রেসিডেন্ট রোটা. পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ’র সভাপতিত্বে ও রোটা. পিপি মো. নজরুল ইসলাম পিএইচএফ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট গর্ভনর রোটা. পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটা. পিপি তৈয়বুর রহমান আরএফএসএম, রোটা. পিপি এমএ রহিম আরএফএসএম, রোটা. আইপিপি মোহাম্মদ শামসুদ্দীন পিএইচএফ, রোটা. আহমেদ রশীদ চৌধুরী, আরএফএসএম, রোটা. জুবায়ের আহমেদ আরএফএসএম, রোটা. মোহাম্মদ আমিরুল ইসলাম সুমন, রোটা. মো. সাইদুর রহমান জায়গীরদার ও রোটা. শিশির রঞ্জন সরকার।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মওলানা আব্দুল হামিদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমেদ মিন্টু, সাবেক চেয়ারম্যান রুহেল আহমেদ, আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তাক আহমেদ, প্যানেল চেয়ারম্যান মো. কামরান হোসেন, মো. সেলিম প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।