BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩১
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্তদের পূণর্বাসনে সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসুন: এড.নাসির খান


জুলাই ৬, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পূণর্বাসনে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে যথাশীঘ্র সম্ভব পূণর্বাসনের কাজ শুরু করবে সরকার। বন্যার শুরু থেকেই সরকারের পাশাপাশি বিভিন্ন বিত্তশালী লোকজন এবং বিভিন্ন সংগঠন যেভাবে বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন ঠিক একই ভাবে বন্যার্ত মানুষের পূণর্বাসনেও যেন সবাই এগিয়ে আসেন তিনি সেই আহ্বান জানান। বুধবার (৬ জুলাই ) ব্যক্তিগত উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ও শরিফগঞ্জ ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগদ অর্থ বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সহ-সভাপতি জহির উদ্দিন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, উপ দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সদস্য সৈয়দ এহতেশাম, ক্বারী তোফায়েল আহমদ জিলু, শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কবির উদ্দিন, লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান লুতি, শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, শেখ জিল্লুল হক জিলু, সাবের আহমদ, মাহিন আহমদ, হাবিব আহমদ প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।