BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আইজিপি ড. বেনজীর আহমেদ


জুন ২৩, ২০২২ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃটানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বন্যায় ক্ষতিগ্রস্থ এসএমপি’র এয়ারপোর্ট থানাধীন স্থানীয় সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের আশ্রয়কেন্দ্রে মানুষের মাঝে ত্রাণসামগ্রী এবং রান্না করা খাবার বিতরণ করেন ড. বেনজীর আহমেদ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়।

বৃহস্পতিবার (২৩ জুন) আইজিপি সুনামগঞ্জের বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে হেলিকপ্টারযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে অবতরণ ‌করে সড়কপথে এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার গমন করেন। সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের আশ্রয়কেন্দ্রে মানুষের মাঝে ত্রাণসামগ্রী এবং রান্না করা খাবার বিতরণ শেষে আইজিপি মহোদয় জানান সুনামগঞ্জের দুর্গম বন্যা কবলিত এলাকা সমূহ তিনি পরিদর্শন করেছেন। তিনি বলেন, আকস্মিক বন্যার শুরু থেকেই ফাস্ট রেসপন্ডার হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। প্রত্যন্ত অঞ্চল থেকে স্থানীয় নৌকা, বালি পরিবহনের নৌকা দিয়ে বানভাসি মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে পুলিশ। বিভিন্ন থানা ভবনেও বানভাসি মানুষকে আশ্রয় দেয় পুলিশ।

বন্যার্ত মানুষকে, আশ্রয়কেন্দ্র সমূহে ত্রাণ সামগ্রী বিতরণসহ রান্না করা খাদ্য ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে যাচ্ছে পুলিশের বিভিন্ন ইউনিট। একই সাথে মানুষের বাড়িঘর এবং জান-মালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দিনরাত নিরলসভাবে সতর্কতার সাথে ডিউটি করে যাচ্ছে পুলিশ সদস্যগণ।  মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যার পানি কমে যাবার পরে বিভিন্ন পুনর্গঠন কার্যক্রমেও পুলিশ বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনসহ সকলে যারা বন্যা পরবর্তী কার্যক্রমে অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আইজিপি মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার  মোঃ নিশারুল আরিফ, ডিআইজি সিলেট রেঞ্জ মোঃ মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) ইমাম মোহাম্মদ শাদিদ; সিলেটস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধানগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ,স্থানীয় জনপ্রতিনিধিগণ, বিভিন্ন সংবাদ সংস্থার গণমাধ্যমকর্মীগণ

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।