BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৩
আজকের সর্বশেষ সবখবর

ওসমানী স্মৃতি পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে বন্যার্তদের খাবার বিতরণ


জুন ২৩, ২০২২ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ওসমানী স্মৃতি পরিষদ সিলেট মহানগর এর উদ্যোগে অসহায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর আখালিয়া, নয়াবাজার, বাগবাড়ী, কানিশাইল, নবাবরোড, কলাপারাসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০০০/১২০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।

এসময় সিলেট মহানগর এর আহবায়ক নাঈম খান বলেন যেকোনো দূর্যোগে ওসমানী স্মৃতি পরিষদ একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন দেশের যেকোন ক্লান্তিলগ্নে আমরা কাজ করি।

সদস্য সচিব আমিনুর রশিদ বলেন আকস্মিক বন্যার শুরু থেকেই আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যতদিন দূর্যোগ থাকবে আমাদের সংগঠনের এধরনের কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, ওসমানী স্মৃতি পরিষদ সিলেট মহানগর এর যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ রাজকুমার, সৈয়দ রাসেল, আবু তাহের, রিফাতুল ইসলাম আরাফাত, নাহিদ আহমেদ, বাপ্পি ভট্টাচার্য, কৃষাণ পন্থদাস, মুরাদ, ফাহিম আহমদ, নাহিদুজ্জামান নাহিদ, রাজু আহমেদ, ইয়াছিন হুসাইন রাব্বি, সাজু আহমেদ, নিজয় সিংহ, জায়েদ খান, শুব জিত,আরিয়ান তপু, সহ বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।