বিডি সিলেট ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে গত বছরের অক্টোবরের ছবি ও ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “বিশ্বনাথের ডাকাত আটক” বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। গত বছর অক্টোবর মাসে দুজন (২) ডাকাতকে অস্ত্রসহ বিশ্বনাথ থানা পুলিশ গ্রেফতার করেছিল।
যে পুলিশ কর্মকর্তা সেই সময়ে এ ঘটনায় ডাকাতদের কে আটক করেছিলেন তিনি বর্তমানে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।
গুজব ছড়ানো বিষয়টি সিলেট জেলা পুলিশের নজরে এসেছে। ইতোমধ্যে কিছু ফেসবুক আইডি এবং পেইজ মনিটরিং এর আওতায় নিয়ে এসেছেন। সাইবার ইউনিট কাজ করছে। শীঘ্রই গুজব ছড়ানোর দায়ে এদেরকে আইনের আওতায় আনা হবে।ইদানিংকালে বিশ্বনাথে কোন ডাকাতির ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।
বর্তমানে সিলেটে ভয়াবহ বন্যার সময় সিলেট জেলার কোথাও কোনো ডাকাতির ঘটনা সংঘটিত হয়নি । কিছু সমাজের খারাপ লোক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্থিরতা সৃষ্টির জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য ,ইচ্ছাকৃতভাবে এ ধরনের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গুজব ছড়াচ্ছে। এদের বিষয়ে সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
প্রয়োজনে আপনাদের নিকটস্থ থানা পুলিশ অথবা জরুরী পরিসেবা ৯৯৯ এ যোগাযোগ করুন।
