BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৩
আজকের সর্বশেষ সবখবর

সরকার বন্যার্তদের পাশে রয়েছে – সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ


জুন ২০, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধি:: সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, সরকার বন্যার্তদের পাশে রয়েছে। আপনারা চিন্তা করবেন না। আপনারা ধৈর্য্য সহকারে সার্বিক পরিস্থিতি মোকাবেলা করুন। আপনাদের যাদের বাড়িতে বন্যার পানি উঠেছে তারা আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠুন। পানিবন্দি মানুষদের উদ্ধার করতে সেনাবাহিনী কাজ করছে। আপনারা মনোবল হারাবেন না। এখন পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলায় মোট ৪২ মেট্রিক টন চাল ও ৩০০ পরিবারের মধ্যে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণসামগ্রীর ব্যবস্থা গ্রহণ করছে সরকার।

সোমবার (২০ জুন) উপজেলার বাঘায় আশয় কেন্দে আশ্রয়কৃত ১৩০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

পরে বিকেল ৫টায় সরকারি এমসি একাডেমী ও জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র পরিদর্শনে যান তিনি। এসময় নুরুল ইসলাম নাহিদ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নগদ খাদ্য সহায়তা বাবদ নগদ ৮০ হাজার টাকা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবীর, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ফখর, দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, বাঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক রুমেল সিরাজ, সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।