BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৬
আজকের সর্বশেষ সবখবর

বন্যা কবলিত মানুষের মাঝে বিভিন্ন থানায় সিলেট জেলা পুলিশের খাদ্য বিতরণ অব্যাহত


জুন ২০, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট:: সিলেট জেলায় বন্যা আক্রান্ত জনগণের পাশে দাড়িয়েছেন জেলা পুলিশের সদস্যরা। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম-বার এর নির্দেশে সোমবার (২০ জুন) সিলেট জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে থানা এলাকায় অনাহারি বন্যার্তদের মাঝে খাবার পৌঁছে দেওয়ার জন্য একাধিক টিম গঠন করেন। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহরিয়ার বিন সালেহ এর নেতৃত্বে গোয়াইনাঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী পুলিশ পরিদর্শক শ্যামল বনিকসহ একাধিক টিমে বিভক্ত হয়ে কোম্পানীগঞ্জ থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ৬০০ জন বানবাসির মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে কানাইঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল করিম ও জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ রেফায়েত উল্লাহ চৌধুরীর সমন্বয়ে একটি টিম জৈন্তাপুর থানার বিভিন্ন এলাকার প্রায় ৫০০ বানবাসি মানুষের মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করেন। দীর্ঘ সময় আশ্রয় কেন্দ্রে অনাহারে অর্ধাহারে থাকার পর জেলা পুলিশের পক্ষ হতে রান্না করা খাবার পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এছাড়া ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ওসমানীনগর থানা এলাকায় রান্না করা খিচুড়ি বিতরণ করেন।IMG 20220620 WA0081 - Bd Sylhet News

জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাকির হোসাইন এর নেতৃত্বে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়সহ একটি টিম বিয়ানীবাজার থানা এলাকায় প্রায় ১০০ জন বানবাসি মানুষের মধ্যে খিচুড়ি এবং ২০০ জন মানুষের মধ্যে চাল, ডাল ও বিশুদ্ধ পানি বিতরন করা হয়। গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রাণ তালুকদার এর নেতৃত্বে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরীর সমন্বয়ে একটি টিম থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ৩০০ জন বানবাসি মানুষের মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করেন। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রায় ২৫০ বানভাসি মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় প্রায় ২০০ বানভাসি মানুষের মধ্যে চিড়া, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি ও চাল বিতরণ করা হয়। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম এর নেতৃত্বে থানার অফিসার ফোর্সসহ একাধিক টিমে বিভক্ত হয়ে থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাদ্য বিতরণ করা হয়।IMG 20220620 WA0077 - Bd Sylhet News

এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, মাননীয় আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম-বার এঁর নির্দেশে বাংলাদেশ পুলিশ সিলেট জেলার বানবাসি মানুষের পাশে আছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জেলা পুলিশের এমন মানবিক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।