BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ শহরে ৪ দিন পর অর্ধেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ


জুন ২০, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : চারদিন পর সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। সোমবার (২০ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহরের অর্ধেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান গণমাধ্যমকে জানান, পৌর শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছি। হাসপাতাল, কারাগার, জেলা প্রশাসক কার্যালয়, সদর থানাসহ গুরুত্বপূর্ণ অফিসগুলোতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। ধীরে ধীরে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

বন্যার কারণে গত বৃহস্পতিবার (১৬ জুন) রাত থেকে সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।