BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৫
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী বুধবার সংবাদ সম্মেলন করবেন


জুন ২০, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ জুন বুধবার সকালে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, আগামী ২২ জুন বুধবার সকাল ১১টায় তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

এছাড়া, প্রধানমন্ত্রী আগামী ২৫ জুন দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্ধোধন এবং আগামীকাল মঙ্গলবার বন্যা কবলিত সিলেট, নেত্রকোনা এবং সুনামগঞ্জ জেলা পরিদর্শন করবেন।

বিডি সিলেট ডেস্ক/সূত্র-বাসস/

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।