BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে বিমান বাহিনীর সহায়তা


জুন ২০, ২০২২ ৩:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেটে ভারি বর্ষণের ফলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী পর্যবেক্ষণ, ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

‘ইন এইড টু সিভিল পাওয়ার ’ এর আওতায় জাতীয় যেকোন দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী সিলেটের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে। গতকাল রোববার (১৯ জুন) বাংলাদেশ বিমান বাহিনীর একটি এডবিউø -১৩৯ সার্চ এন্ড রেসকিউ  হেলিকপ্টারের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জ এর  জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর, তাহেরপুর এবং দিরাই এলাকার পানিবন্দী লোকজনের মধ্যে ত্রাণ বিতরণে সহায়তা করে।

এর আগে একটি এমআই ১৭১ এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে পর্যবেক্ষণ মিশন (আর ইসিসিই)  পরিচালনা করা হয়েছে। এছাড়াও, যেকোন সময় ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য মৌলভীবাজারে অবস্থিত বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে বাংলাদেশ বিমান বাহিনীর ২ টি হেলিকপ্টার ও ১ টি পরিবহণ বিমান প্রস্তুত রাখা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।