BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৪
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার থেকে কমতে পারে বন্যার পানি: ত্রাণ প্রতিমন্ত্রী


জুন ১৯, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::দেশে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। তবে আগামী মঙ্গলবার থেকে এসব এলাকার পনি কমতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

আজ রোববার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় পরিস্থিতির অবনতি হয়েছে। আাগামী মঙ্গলবার থেকে এসব এলাকার পানি কমে যাবে।

ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, বর্তমানে দেশের ১২ জেলার ৭০টি উপজেলা বন্যায় প্লাবিত। নতুন করে ছয়টি উপজেলা প্লাবিত হয়েছে। এ ছাড়া দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী স্রোতের টানে ভেসে গেছে। আরেকজন বয়স্ক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বিভাগের তথ্যমতে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পানি কমতে শুরু করবে। এই সময়ে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভাটির দিকে অবনতি হতে পারে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।