BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক


জুন ১৯, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ বন্যার পানি নেমে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ রবিবার (১৯ জুন) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।

তিনি বলেন, রবিবার দুপুর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বন্যার পানি উঠে যাওয়ায় শনিবার দুপুরে সিলেট রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। পরে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলাচল করে।

বুধবার থেকে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। এদিন বিকেল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। এতে রেলস্টেশন, বিমানবন্দরসহ নগরের বেশির ভাগ এলাকায় পানি উঠে যায়।

এ অবস্থায় শুক্রবার বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। সড়কসহ এই দুই উপজেলার প্রায় পুরোটাই পানিতে তলিয়ে গেছে।

সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কও পানির নিচে। ফলে সড়কেও অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটের সীমান্তবর্তী এই উপজেলা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।