গোলাপগঞ্জ প্রতিনিধি:: গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড থেকে টিউবওয়েল প্রতীক নিয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন সাংবাদিক সালমান কাদের দিপু।শনিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়।এই প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসেন ভোটাররা।
সাংবাদিক সালমান কাদের দিমু টিউবওয়েল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৪১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছয়েফ উদ্দিন ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩০৩টি।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা দায়ীত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
