BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বন্যায় উদ্ধারকাজে সেনা কর্মকর্তাদের জরুরী প্রয়োজনে মোবাইল নাম্বার


জুন ১৮, ২০২২ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃবসত ঘরের ভেতর পানি বিছানা-বালিশ পানির নিচে। একটা বাড়িও আর অবশিষ্ট নেই যেখানে গিয়ে উঠবে মানুষ। সমস্ত রাত পানিতে দাঁড়িয়ে কাটিয়েছে অসহায় হাওরপাড়ের বেশিরভাগ মানুষ। এমন রাত এর আগে দেখেনি কেউ। এমন বাস্তবতায় পানিবন্দি মানুষদের উদ্ধার ও দুর্যোগে সহায়তা প্রদানের লক্ষে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) দুপুরে দুর্গত এলাকার মানুষদের উদ্ধারে কাজ শুরু করে সেনাবাহিনী। শুধু সিলেটেই নয়, একই সাথে ওই বিশাল টিম সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষদেরও পাশে দাঁড়িয়েছে।

এদিকে, বানভাসি মানুষের প্রয়োজনে দুর্গত উপজেলাগুলোতে উদ্ধারকাজে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত টিম লিডারদের নাম ও মোবাইল নাম্বার তুলে ধরা হয়েছে।

উদ্ধারকাজের দায়িত্বপ্রাপ্ত টিম লিডারগণ হলেন-

মেজর আশিক, দিরাই-জামালগঞ্জ, সুনামগঞ্জ। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯০০৮৭৩৬।

মেজর আশাবুর, ছাতক-দোয়ারাবাজার, সুনামগঞ্জ। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯১৭২৪৫৪।

মেজর মোক্তাদির, কুমারগাঁও পাওয়ার স্টেশন, সিলেট। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯১১২৫৫৬।

ক্যাপ্টেন মারুফ, কোম্পানীগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯০০৯৩৮২।

ক্যাপ্টেন আশরাফ, গোয়াইনঘাট, সিলেট। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯১৭২৫৬৪।

ক্যাপ্টেন ফয়সাল, সিলেট সদর উপজেলা। মোবাইল নাম্বারঃ ০১৬২৬২৯১৫৭৭।

বানভাসি মানুষদের যেকোনো প্রয়োজনে উল্লেখিত নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।