BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৭
আজকের সর্বশেষ সবখবর

রানওয়েতে পানি: সিলেটের সঙ্গে বিমান চলাচল বন্ধ


জুন ১৭, ২০২২ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সিলেটে বিদ্যুৎ উপ কেন্দ্র বন্যা কবলিত হওয়ার পর এবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে চলে এসেছে পানি। ফলে ওসমানী বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুন) বিকাল থেকে সিলেট রুটে বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আগামি ৩ দিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।

ওসমানী বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিমানবন্দরে রানওয়ের পাশে বন্যার পানি চলে এসেছে। যেভাবে বৃষ্টি হচ্ছে ও পানি বাড়ছে, তাতে রানওয়েতে উঠতে সময় লাগবে না। তাই সব ফ্লাইট বাতিল করে আগামি ৩ দিনের জন্য বিমান উঠানামা করবেন না ওসমানী বিমানবন্দরে।

তিনি বলেন, বন্যার উন্নতি হলে তাৎক্ষনিক ঘোষণা দিয়ে বিমানবন্দর সচল করা হবে। আর বন্যার অবনতি হলে ৩দিনের মাথায় বন্ধ রাখার সময় দীর্ঘায়িত করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।