BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৬
আজকের সর্বশেষ সবখবর

শহীদ জিল্লুল হক জিলু নাইট ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরন


মার্চ ১৩, ২০২২ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : শহীদ জিল্লুল হক জিলু নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান (১২ মার্চ) শনিবার রাতে সুবিদবাজারস্থ বনকলাপাড়া খেলার মাঠে অনুষ্টিত হয়।

শাহরুমি মাজার জামে মসজিদের সহকারী মোতায়াল্লি ও উমর কাঠগড় সমাজ কল্যান সংস্থার সিনিয়র সহ সভাপতি ছমির উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের গনশিক্ষা বিষয়ক সম্পাদক লায়েক আহমেদের পরিচালনায় অনুষ্টিত পুরষ্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উমর কাঠগড় সমাজ কল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ সুমন , অর্থ সম্পাদক রেজাউল হক তারেক, সহ সভাপতি আব্দুল কাদির, বর্ডার গার্ড স্কুলের শিক্ষক মাষ্টার জাহেদ আহমদ,সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান ইমাম হাসান,রুমেল চৌধুরী, ইমাম আহমেদ,জাহেদ আহমেদ , মাসুদ আহমেদ রাব্বি, মনির মিয়া, নজরুল , আনোয়ার, সুয়েব, জাইদুল, মাইদুল, তারেক , স্বপন প্রমুখ।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় শাহরুমি সমাজ কল্যান সংঘ, রানাস আপ হয় সেভেন ষ্টার। শাহরুমি সমাজ কল্যাণ ২-০ গোলে সেভেন ফাইটারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা পরিচালনা করেন মুর্শেদ আলম বাবর।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।