তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ দেশী-বিদেশী খেলোয়ারদের অংশগ্রহণে অত্যান্ত আনন্দঘন উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা সম্পন্ন হয়। বড়লেখা-জুড়ী, বিয়ানীবাজার উপজেলার হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকদের সরব উপস্থিতি বড়লেখার ইতিহাসে একটি মাইলফলক হয়ে রয়েছে। স্রুতিমধুর ধারা বিবরণী ও আয়োজক কমিটির প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম তাছাড়া প্রান্তিক এ জনপদে এরকম আয়োজন সর্বমহলে প্রশংসিত হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখায় ব্যাডমিন্টন এসোসিয়েশনের আয়োজনে ও পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরীর পৃষ্টপোষকতায় মেয়ার কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সমাপনী ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ মার্চ) রাত ৯ ঘটিকায় পৌর শহরের পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেয়র কাপের মেগা ফাইনাল খেলায় বিয়ানীবাজার ব্যাডমিন্টন একাডেমিকে পরাজিত করে প্রথম পুরস্কার অর্জন করে বড়লেখা মহুবন্দ বড়বাড়ী জুটি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী’র সভাপতিত্বে ও ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপন এবং সাধারণ সম্পাদক রাসেল আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ও বড়লেখা পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
এসময় অনুষ্ঠানের অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন হিসেবে মহুবন্দ বড়বাড়ি জুটিকে মোটরসাইকেল ও রানার্সআপ হিসেবে বিয়ানীবাজার ব্যাডমিন্টন একাডেমিকে ফ্রিজ প্রদান করে ২টি দলকে পুরস্কৃত করেন। এছাড়াও টুর্ণামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।
বড়লেখা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি কাউন্সিলর রেহান পারভেজ রিপন মুঠোফোনে বলেন, আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরীসহ স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী ও ক্রীড়াপ্রমীে ব্যক্তিত্বদের যাদের মহামুল্যবান আর্তিক ও নৈতিক সহযোগিতায় এরকম আয়োজন সম্ভব হয়েছে এবং ব্যাডমিন্টন এসোসিয়েশনের সদস্যবৃন্দদের নিরলস কঠোর পরিশ্রমে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে সেজন্য তাদের প্রতি শুভেচ্ছাসহ ভালোবাসা জ্ঞাপন করছি। উপজেলা ক্রীড়া সংস্থার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আরোও বলেন, টুর্ণামেন্টের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের চেষ্ঠা অব্যাহত থাকবে।
প্রসঙ্গতঃ টুর্ণামেন্টে বিভিন্ন উপজেলা থেকে আগত ৩২ টি দল অংশগ্রহণ করে। স্থানীয় ব্যবসায়ী ও প্রবাসীদের সহযোগিতায় শুরু থেকে শেষ পর্যন্ত টুর্ণামেন্ট সফলভাবে সম্পন্ন করে বড়লেখা ব্যাডমিন্টন এসোসিয়েশন।
