BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৩২
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াব না: বাইডেন


মার্চ ১২, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে আমরা সেনা পাঠাব না।

শুক্রবার তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

বাইডেন টুইটারে লেখেন, আমি স্পষ্ট করে দিতে চাই, ঐক্যবদ্ধভাবে আমরা ন্যাটোর প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবো। কিন্তু আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াব না। ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি লড়াইয়ের অর্থ হলো— তৃতীয় বিশ্বযুদ্ধ।

যদিও যুক্তরাষ্ট্র আগে থেকেই ইউক্রেনে সেনা পাঠানোর অনিচ্ছার কথা জানিয়ে আসছে।

সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ভ্লাদিমির পুতিন ও তার দেশের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা।

সর্বশেষ শুক্রবার রাশিয়া থেকে অ্যালকোহল, সামুদ্রিক খাবার ও হীরা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাইডেন। এ ছাড়া রাশিয়ার ধনকুবেররা নানা ধরনের নিষেধাজ্ঞায় পড়ছেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।