চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের আমু চা বাগানের সাওঁতাল লাইন এলাকার মৃত কাটি সাওঁতালের পূত্র রাম সাওঁতাল নামে এক ব্যক্তি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
গতকাল শুক্রবার (১১ মার্চ) স্থানীয় ঘনশ্যামপুর মসজিদে ক্বারী মোঃ আব্দুল হালীম হারুন এর নিকট সেচ্ছায় কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন রাম সাওঁতাল। তার বর্তমান নাম মোহাম্মদ আলী।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাম সাওঁতাল হবিগঞ্জের জজ আদালতে নোটারীর মাধ্যমে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। স্থানীয়রা নওমুসলিম মোহাম্মদ আলীর জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে রাম সাওঁতাল (মোহাম্মদ আলী) হবিগঞ্জের খবর কে বলেন, আমি স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছি। কেও জোর জবরদস্তি করে নাই।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
