বিডি সিলেট ডটকম : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে। তারপরের দিন ২১শে মার্চ থেকে ক্লাস শুরু।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মুশতাক আহমদ।
তিনি বলেন, ওইদিন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘এ’ ইউনিট ও বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
