বিডি সিলেট:: মেনে চলুন সকল আইন, হবে না দন্ড হবে না ফাইন। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) থেকে আগামী (২৪ মার্চ) পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক পক্ষ ২০২২ পালিত হবে।
সিলেট মহানগর বাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে আগামী (২৪ মার্চ) পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক পক্ষ মার্চ ২০২২ পালিত হবে।
ট্রাফিক পক্ষ চলাকালীন মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে পথসভা, ট্রাফিক আইন সম্পর্কে লিফলেট বিতরণ, মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধানে উৎসাহিত করা, সচেতনতামূলক কার্যক্রম ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে চেকপোস্ট পরিচালনা করা হবে।
মহানগরীর সকল নাগরিকদের ট্রাফিক পক্ষ মার্চ -২০২২ সফল ও সার্থক করার জন্য আন্তরিক সহযোগিতা একান্ত কামনা করেন এসএমপি ট্রাফিক বিভাগ।
