BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৩
আজকের সর্বশেষ সবখবর

মশার ‘দখলে’ সিলেট! নগরভবনের সামনে মশারি টানিয়ে প্রতিবাদ


মার্চ ৯, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ৯ মার্চ বুধবার বেলা ১১.০০ ঘটিকায় মশা নিধনে বাস্তবভিত্তিক সুদূরপ্রসারী কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মশারি টাঙ্গিয়ে শোভাযাত্রা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্ট, কোর্ট পয়েন্ট হয়ে সিলেট সিটি কর্পোরেশন গিয়ে শেষ হয় ও বেলা ১১.৩০ ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে শোভাযাত্রা ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংস্থাদ্বয়ের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ান, প্রবাস ফেরত ও যুব নেতা মাসুম মিয়াজী, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মকসুদ হোসেন, ফ্রেন্ডস পাওয়ার ক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি রকি দেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, সহ সাধারন সম্পাদক বিজিত চন্দ, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মোঃ আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক (সিলেট জেলা) মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সাংগঠনিক সম্পাদক (হবিগঞ্জ জেলা) মোঃ বাহাউদ্দীন বাহার, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া হিমু, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ রমজান আহমদ শাকিল, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরিফুর রহমান মিসবাহ, সদস্য মোঃ জমসের উদ্দীন, মোঃ শফিকুল ইসলাম ও জামাল হোসেন।
স্মারকলিপির বিষয়বস্তুঃ ‘সিলেট মহানগরীর যে উন্নয়ন হয়েছে ও অব্যাহত আছে, তার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। বর্তমানে আমরা নগরীর বাসিন্দারা অন্যতম একটি বিষয়ে খুবই যন্ত্রণায় দিন অতিবাহিত করছি। দিনে ও রাতে সেই যন্ত্রণা আমাদের পিছু ছাড়ছে না। তার জন্য সাধারণ জনগণের অনেক টাকা অপচয় করতে হয়। সে বিষয়টি সম্পর্কে আপনি ভালোভাবেই জানেন, তা হচ্ছে মশা। যে বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের উদাসীনতা ও আইওয়াশ আমরা নগরবাসীকে হতবাক করেছে। মশা নিধনে বর্ষার শেষের দিকেই কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন ছিল। কিন্তু শীত শেষে বসন্ত এলেও মশার যন্ত্রণায় নগরবাসী অস্থির অবস্থায় দিন অতিক্রম করছেন। মশা নিধনের জন্য নগরবাসী স্বাস্থ্য পরিপন্থি বিভিন্ন ঔষুধ ব্যবহার করেন। তন্মেধ্যে, কয়েল, স্প্রে, ইলেক্ট্রনিক্স বিভিন্ন সামগ্রী সহ মশা নিধনে বিভিন্ন প্রকার বিষ প্রয়োগ করা হয়। যা বিভিন্ন রোগব্যধির কারণ হয়ে দাঁড়ায়। আপনি অবগত আছেন যে, মশার আক্রমণে জ্বর, ডেঙ্গুজ্বর, ম্যালেরিয়া, লিস্ফ্যাটিক ফিলারিয়াসিস, জাপানিজ এনসেফালিটিস, এনসেফাইলাইটিস, ইয়ারো ফিভার হয়ে থাকে। এসব রোগের চিকিৎসা নেয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা আমাদের নেই। এর মধ্যে করোনা ভাইরাসের আতঙ্ক অব্যাহত রয়েছেই। তাই অনতিবিলম্বে সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে সিলেট মহানগরবাসীর জন্য মশার প্রাদুর্ভাব নির্মূলে মাঠ পর্যায়ে বাস্তবভিত্তিক সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে সুদুরপ্রসারী কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। সিলেট মহানগরীর মশা নিধনে মাঠ পর্যায়ে বাস্তবভিত্তিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে মশার উপদ্রব লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।