BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:১৬
আজকের সর্বশেষ সবখবর

মোটা হওয়ার পরেও ছোট পোশাকে ছবি তুলতে লজ্জা করে না: শ্রীলেখা


মার্চ ৯, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:: টালিউডের একসময়ের দাপুটে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বেশ অনেকদিন আগেই অভিনয় জগৎ থেকে দূরে সরে গেছেন। এবার আবারও ফিরছেন তিনি। রিয়েলিটি শোয়ের মঞ্চে তাঁকে দেখা গিয়েছে বিচারকের আসনে।এমনকি তবে তাকে পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি।তিনি মাঝে মাঝে নানা ধরণের ছবি শেয়ার করেন ও ভক্তদের নজর কেড়ে নেন।

সম্প্রতি আন্তর্জাতিক নারী দিবসে Etimes পোর্টালকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা। শ্রীলেখার কথায়, ‘‘আমাকে এখনও শুনতে হয়, ‘তুমি এত মোটা হয়ে গিয়েছ কেন?’, ‘কীভাবে এত ওজন বাড়ল তোমার’, ‘মোটা হওয়ার পরেও ছোট পোশাকে ছবি তুলতে লজ্জা করে না?’-র মতো প্রশ্ন। আর এই বডি শেমিংয়ে আমি সম্প্রতি সময়ে তিতিবিরক্ত।”

অভিনেত্রী আরো বলেন , “কীভাবে কেউ কোনও মানুষকে তাঁর চেহারা, তাঁর গায়ের রং বা তাঁর উচ্চতা দিয়ে বিচার করতে পারে? আমার মেয়ের জন্মের পর আমার ওজন বেড়েছে। আর এটা যে কোনও মায়ের জন্য স্বাভাবিক। কিন্তু বলুন তো, কেন মানুষ ইচ্ছে হলেই এই নিয়ে মন্তব্য করবে?’’

শ্রীলেখা আরও জানান , “এরকম অনেকবার হয়েছে পরিচালক আমাকে ফোন করে বলেছে তিনি আমাকে কাজ দিতে পারবেন না কারণ আমার ওজন বেশি। ভাবুন তো? তারপর আমি এটা বুঝতে পারি আমাকে ওজন কমাতে হবে কি হবে না, সেটা আমি ঠিক করব। আমিই ঠিক করব কোন পোশাকে আমাকে ভালো দেখায়, কোন পোশাকে খারাপ।”

সেই সাথে তিনি আরও বলেন, “আমার ঘনিষ্ঠরাও আমাকে পরামর্শ দিয়েছে আমার নিজেকে ঢেকে রাখা উচিত কারণ আমার ফিগার ভালো না। কিন্তু আমি সত্যি এসব নিয়ে ভাবিত নই, পাত্তাও দেই না, কারণ আমি জানি কীভাবে আত্মবিশ্বাসের সাথে শর্ট ড্রেস ক্যারি করতে হয়।’’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।