মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডোবা থেকে আফিয়া বেগম(৫৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আফিয়া আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের মৃত আব্দুল আলীর মেয়ে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে আদমপুর বাজার কোনা গাও সড়ক সংলগ্ন লন্ডনী মার্কেটের পাশে ডোবা জায়গায় পানিতে মৃত ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আফিয়া বেগম দীর্ঘ দিন যাব নিজ বাড়ি হতে বাহির বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন।বাড়ি ঘরে নিয়মিত যেতেন না।
প্রাথমিক ভাবে জানা যায় ,সে মানসিক সমস্যায় ভুগছিলেন ও মৃগী রুগী ছিলেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
