BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৮
আজকের সর্বশেষ সবখবর

অনিশ্চিত ক্রিকেটার লিটন দাস


জানুয়ারি ১৭, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :: আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরু হলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ শুরু ২২ জানুয়ারি থেকে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স।

তবে প্রথম ম্যাচে অনিশ্চিত দলের তারকা ক্রিকেটার লিটন দাস। সোমবার (১৭ জানুয়ারি) থেকেই বিষয়টি নিয়ে গুঞ্জন চলছে। জানা গেছে, বিশ্রামের কারণেই প্রথম ম্যাচে লিটনের না খেলার সম্ভাবনা রয়েছে। তবে কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিন এখনো খোলাসা করে কিছু বলেননি। তার ভাষ্যমতে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এ ব্যাপারে পরে জানাব।

নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। ব্যস্ত শিডিউলের মধ্যে থাকায় বোর্ড থেকে আগেই জানানো হয়েছিল, কোনো ক্রিকেটার বিশ্রাম চাইলে তা যেন বিবেচনা করে ফ্রাঞ্চাইজিগুলো। এবার সে প্রক্রিয়াই হয়ত মানতে হবে কুমিল্লাকে।

এদিকে, কুমিল্লার পরামর্শক হয়ে আবারও ঢাকায় পা রাখলেন টাইগারদের সাবেক কোচ স্টিভ রোডস।

২০১৮ সালের জুনে ২ বছরের চুক্তিতে বাংলাদেশের হেড কোচ হিসেবে যোগ দিয়েছিলেন রোডস। তবে এক বছরের মাথায়ই চাকরি হারান তিনি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে তার ওপর অসন্তুষ্ট ছিল বিসিবি। গেইম প্ল্যান ও ক্রিকেটারদের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের প্রেক্ষিতে বিশ্বকাপ শেষেই তাকে বরখাস্ত করা হয়।

তবে আড়াই বছরের মাথায় আবারও বাংলাদেশে কোচের দায়িত্ব নিয়ে এসেছেন রোডস। আসন্ন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ডাগ আউটে থাকবেন তিনি।

ইতোমধ্যে মিরপুরে দলটির অনুশীলনে যোগ দিয়েছেন এ ইংলিশ কোচ। মুস্তাফিজ-ইমরুলদের নিয়ে কাজও শুরু করে দিয়েছেন। এদিকে বিপিএল সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে অন্য দলগুলোও।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড

মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন, ক্যামেরন ডেলপোর্ট, করিম জানাত, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, শেখ মেহেদী হাসান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।