BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২০
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে ৭০ হাজার স্পন্সর ভিসার কোটা বিন্যাস


জানুয়ারি ১৫, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক : ইতালিতে চলতি বছরে মোট ৬৯ হাজার ৭০০ বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে স্থায়ী স্পন্সর সংখ্যা ২৭ হাজার ৭০০ জন।

স্থায়ী স্পন্সরের কোটা বিন্যাস পদ্ধতিতে দেখা গেছে, মৌসুমী (কৃষি) ৪২ হাজার ও অমৌসুমী (স্থায়ী) ২৭ হাজার ৭০০ জন। এই প্রতিবেদনে কেবল স্থায়ী বা অমৌসুমী ভিসার কোটা বিন্যাস পদ্ধতি তুলে ধরা হয়েছে।

ইতালির অ-মৌসুমী বা স্থায়ী ভিসা মোট ২৭ হাজার ৭৭০টি। এ জন্য আবেদন চালু হচ্ছে ২৭ জানুয়ারি সকাল ৯টা থেকে।

যাদের আবেদন আগে সঠিকভাবে ইতালির যথাযথ কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রবেশ করবে, তাদের বিজয় মোটামুটি নিশ্চিত। এই প্রক্রিয়ায় কোটা হলো সব জটিলতা সৃষ্টির মূল কারণ।

এতে বাংলাদেশিদের আবেদন কোটার তুলনায় অনেক বেশি। এবার দেখে নেওয়া যাক, সরকার কীভাবে স্থায়ী স্পন্সরের ২৭ হাজার ৭০০টি ভিসার কোটা পদ্ধতি বিন্যাস প্রকাশ করেছে। তবে ১৭ জানুয়ারি চূড়ান্ত গেজেট প্রকাশের সঙ্গে কৃষি বা ৪২ হাজার সিজনাল ভিসার কোটাও প্রকাশ পাবে।

২৭ হাজার ৭০০ ভিসার মধ্যে ৫০০ ব্যবসায়ী বিনিয়োগকারী, ১০০ ভেনিজুয়েলার ইতালীয় বংশোদ্ভূত এবং ৭০ প্লাস ৩০ জন শিল্পী ও বিশেষ পারদর্শি বিশেষজ্ঞদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া সাত হাজার ইতালিতে বর্তমানে লেখাপড়া করছেন এমন বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। বাকি ভিসা বিদেশি শ্রমিকদের জন্য।

কোটার মাধ্যমে স্থায়ী স্পন্সর পদ্ধতিতে এই ২০ হাজার শ্রমিক নেবে ইতালি। এর মধ্যে বাংলাদেশসহ ৩২টি দেশের জন্য ১৭ হাজার ভিসা নির্ধারিত। এসব দেশের সঙ্গে ইতালির অভিবাসন চুক্তি রয়েছে।

আরও তিন হাজার শ্রমিক নেওয়া হবে। যা অভিবাসন চুক্তির বাইরে যেসব দেশ—৫০টির মতো—ইতিমধ্যে ইতালির সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে বা আলোচনা করার জন্য তালিকায় রয়েছে, সেসব দেশের নাগরিকদের জন্য।

তবে ১৭ হাজার শ্রমিক বাংলাদেশসহ ৩২ দেশের জন্য। ৩ হাজার শ্রমিক পৃথিবীর আরও প্রায় ৫০টি দেশ থেকে সড়ক পরিবহন, নির্মাণ ও হোটেল সেক্টরে নিয়োগের জন্য নেওয়া হবে।

ইতালির বহুল আলোচিত স্পন্সর ভিসার বিস্তারিত সব তথ্য পর্যায়ক্রমে পেতে সব সময় নিউজের সঙ্গে থাকুন!

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।