BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৪
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার সদরে নৌকা ৪, অন্যান্য ৮


ডিসেম্বর ২৭, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার সংবাদদাতা : চতুর্থ ধাপের নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৪টিতে নৌকা, ৫টিতে আওয়ামী বিদ্রোহী ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নৌকার বিজয়ীরা হলেন একাটুনা ইউনিয়নে আবু সুফিয়ান, চাঁদনীঘাট ইউনিয়নে আখতার উদ্দিন, আখাইলকুড়া ইউনিয়নে শেখ মো: বদরুজ্জামান চুনু ও মনুমুখ ইউনিয়নে এমদাদ হোসেন জুনু।

আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থীরা মোস্তফাপুর ইউনিয়নের তাজুল ইসলাম তাজ, কামালপুর ইউনিয়নের মোঃ আপ্পান আলী, আমতৈল ইউনিয়নে সুজিত চন্দ্র দাশ, আপার কাগাবলা ইউনিয়নে ইমন মোস্তফা ও খলিলপুর ইউনিয়নে আবু মিয়া চৌধুরী।
স্বতন্ত্র প্রার্থীরা হলেন গিয়াসনগর ইউনিয়নের গোলাম মোশারফ টিটু, নাজিরাবাদ ইউনিয়নে আশরাফ উদ্দিন আহমদ ও কনকপুর ইউনিয়নে রুবেল উদ্দিন।
এদিকে রাজনগর উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে ২টিতে নৌকা, ৪টিতে আওয়ামী বিদ্রোহী ও ১ স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নৌকার বিজয়ীরা হলেন মনসুর নগর ইউনিয়নে মিলন বখত ও পাঁচগাঁও ইউনিয়নে সিরাজুল ইসলাম ছানা।
আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থীরা মুন্সিবাজার ইউনিয়নে রাহেল হোসেন, ফতেহপুর ইউনিয়নের নকুল চন্দ্র দাশ, টেংরা ইউনিয়নে টিপু খান ও উত্তরভাগ ইউনিয়নে দীগ্রেন্দ্র সরকার চঞ্চল।
স্বতন্ত্র প্রার্থীরা হলেন রাজনগর সদর ইউনিয়নের বিএনপি সমর্থিত জুবায়ের আহমদ চৌধুরী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।