BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৮
আজকের সর্বশেষ সবখবর

সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ‘অস্ত্র-গুলি উদ্ধার


ডিসেম্বর ২৭, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এ তথ্য জানান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ডিআইজি মো. আসাদুজ্জামান। তিনি বলেন উদ্যানের ভেতর থেকে এখন পর্যন্ত ১৫টি মর্টার শেল ও চারটি বাক্স ভর্তি গুলি উদ্ধার করা হয়েছে।

আসাদুজ্জামান আরও বলেন, ‘রাত ৩টার দিকে সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অভিযান শুরু হয়। এখনও একটি জায়গায় অভিযান চলছে। সেখানেও অস্ত্র পাওয়ার সম্ভাবনা আছে।’

এর আগে চলতি বছরের ২ মার্চ অভিযান চালিয়ে ১৮টি কামান বিধ্বংসী রকেট শেল উদ্ধারের কথা জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, ছয়টি মেশিনগান , একটি বেটাগান, একটি অটোরাইফেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের দাবি করে র‌্যাব।

ইতিপূর্বে র‍্যাব, বিজিবি এ উদ্যানে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।