BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিজিবি অভিযানে চাল-মহিষ জব্দ


মার্চ ২৬, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের বাসমতি চাল ও ভারতীয় মহিষ এবং গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬৮ লক্ষ ৩২ হাজার ৪০০ টাকা বলে জানায় বিজিবি।

বুধবার (২৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে শ্রীপুর, পান্তুমাই, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা এবং তামাবিল বিওপি কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক গণমাধ্যমকে বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।